
দিরাই স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
সুনামগঞ্জের দিরাইয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন দলের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিস্নাত আবহাওয়া কে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলেদলে দলে মিছিল আসতে শুরু হয় এবং প্রতিটি মিছিল দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের নিচে এসে মিলিত হয়। দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন শ্লোগানে সম্মিলিত মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া,উপজেলা আহ্বায়ক কমিটর সদস্য সুমন মিয়া পৌর আহ্বায়ক কমিটি সদস্য জাকারিয়া হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, প্রমূখ।
এরআগে বেলা ১১ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সকল সদস্য ও পৌর আহ্বায়ক কমিটি সকল সদস্যবৃন্দ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে যৌথ আনন্দ মিছিল বের করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম চৌধুরী সহ আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ।
ছাড়াও সুপ্রীম কোর্টের বিচারপতি সাবেক এমপি মিফতা উদ্দিন চৌধুরী রুমী বলয়ের উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেনের নেতৃত্বে ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা দিরাই শাল্লা সুনামগঞ্জ ২ আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবল বলয়ের পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা উদযাপন করেছে। সকাল ১০ টায় দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এছাড়াও জায়ামাতে ইসলাম,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দিরাই শাখা,বাংলাদেশ খেলাফত মজলিস,পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা উদযাপন করেছে। উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, দিরাই পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর, দিরাই থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান, সদস্য ইমরান হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।