সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁর পোরশায় শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নিতপুর উপজেলা পরিষদ মসজিদে যোহরের নামাজের পর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

দোয়া পরিচালনা করেন মুফতি ফজলুল হক। মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, এলজিইডি প্রকৌশলী এনএএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান এবং মুয়াজ্জিন আমজাদ আলী।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিরা অংশ নিয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় একত্রে দোয়া করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ