
শরিফুল ইসলাম ভূঁইয়া,
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ৫ নং চন্ডিপুর ইউনিয়ন অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী ধর্মী জনসেবামূলক আয়োজন, মানবতার সেবায় তরুণদের অগ্রণী ভূমিকা এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মাধ্যমে অত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৫ ই আগস্ট ২০২৫( মঙ্গলবার) জাঁকজমক ময় অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ ব্লাড ক্লাব ডোনেট ক্লাবের উদ্যোগে ১০০০ ব্যাগ রক্ত সংগ্রহের মাইল ফলক উদযাপন উপলক্ষে চাঙ্গীরগাঁও সরকারি হাসপাতাল সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রি চিকিৎসা ওষুধ বিতরণ কর্মসূচি।
সকাল দশটা হতে দুইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। উক্ত কার্যক্রমে শতাধিক রুগী বিনামূল্যে চিকিৎসা নেয়।
এ মহতি উদ্যোগ হাত বাড়িয়ে দিয়েছে আল মদিনা ফার্মাসিউটিক্যালস ও রামগঞ্জ কেয়ার হাসপাতাল। রোগীদের সেবা প্রদান করেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং আলতাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদা ইসলাম, আরো যুক্ত ছিলেন মেডিসিন হৃদ রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস বক্ষব্যাধি মা ও শিশু রোগ বিশেষজ্ঞ সো নোল জিস্ট ডঃ মুহাম্মদ শরীফ কিবরিয়া ভূঁইয়া সেবা প্রদান করেন। ওষুধ সরবরাহ সেবা দানে ক্লাবের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।
ডোনেট ক্লাবের সদস্যরা জানান মানুষের সেবায় আমরা সবসময় কাজ করতে চাই। মানুষের কল্যাণ সাধনে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে চাই আমরা স্থানীয়রা বলেন এই সংগঠন করোনা মহামারী থেকে শুরু করে, বৃক্ষরোপণ অভিযান, রক্তদান কর্মসূচি সহ এলাকার বিভিন্ন মানব সেবায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে এবং সফলতার সাথে খেতি অর্জন করেছে। আশা করি ভবিষ্যতেই সংগঠনটা অত্র ইউনিয়নের বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ডে বিরা ট ভূমিকার স্বাক্ষর রাখবে। এই তরুণদের হাত ধরে আগামীর বাংলাদেশ নির্মাণ হবে।