সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার গণমিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি রাজীব চক্রবক্তী রাঙ্গুনিয়া।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া প্রতিনিধি রাজীব চক্রবক্তী রাঙ্গুনিয়া।

গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ৫ আগস্ট স্মরণে আজ রাঙ্গুনিয়ায় একটি বিশাল গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা শাখা।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই মিছিলটি উপজেলার কেন্দ্রীয় স্থান থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থান ছিলো এই জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এই দিনটিকে স্মরণ করছি, যাতে ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় সবাই সোচ্চার হয়।”

এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনজীবনের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ