সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

৩৬ জুলাই ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালি

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার, দিনাজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

“জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মর্ডান মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে মর্ডান মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান। তিনি বলেন,

> “৩৬ জুলাইয়ের গণজাগরণ ছিল দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। সেই চেতনাকে ধারণ করে ছাত্রসমাজকে আদর্শিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মোঃ রাসেল রানা এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সভাপতি রেজওয়ানুল হক। বক্তারা বলেন,

> “বর্তমান প্রজন্মকে ৩৬ জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি আদর্শিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ