সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নিখোঁজ আব্দুর রহমানের খোজ চায় তার পরিবার “

মিজানুর রহমান "স্টাফ রিপোর্টার "
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান ”

কুমিল্লার মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বয়স (১৬) ১৩জুলাই মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তবে আর ফেরা হয়নি বাড়িতে এ বিষয়ে ২৪শে জুলাই কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি(জিডি)করেছেন আব্দুর রহমানের মা রাবিয়া বেগম। জিডি নম্বর ১৩৪৬। জিডিতে রাবিয়া বেগম বলেন, তার ছেলে আব্দুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ থানা দিন দয়াপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ১৩জুলাই বিকাল আনুমানিক পাঁচ টার দিকে আমার ছেলে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

তারপর থেকেই তার কোন খোঁজ পাচ্ছিনা বলে জানান তিনি, তিনি আরও বলেন আমার একটাই সন্তান আব্দুর রহমান, তাকে ছাড়া আমি বাঁচতে পারব না, আমাকে মা বলে ডাক দেওয়ার মত আর কেউ নেই এই দুনিয়াতে,

কুমিল্লার সদর দক্ষিণ থানার এস আই জিয়াউর রহমান বলেন, আব্দুর রহমানের নিখোঁজের বিষয়টি আমরা তদারকি করতেছি এবং উদ্ধার না হওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে বলে জানান তিনি।

বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুর রহমানের পড়নে ছিল খয়েরি রংয়ের পাঞ্জাবি-পায়জামা। গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি।কেউ আব্দুর রহমানের খোঁজ পেয়ে থাকলে পাশের থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ