সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সুন্দরবনে মাছ মারার ৬টি বিষের বোতল ও ১টি বড় রামদাসহ নৌকা আটক

বাগেরহাট (শরণখোলা)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাগেরহাট (শরণখোলা)প্রতিনিধি :

সুন্দরবনের ভেতরে বিষ দিয়ে মাছ ধরার অপকৌশল যেনো থামছেই না।

গতকাল সন্ধ্যার দিকে বনরক্ষীদের অভিযানে অবৈধভাবে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সরঞ্জাম ও একটি নৌকা আটক করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের আন্দারমানিক ইকো টুরিজম কেন্দ্রের আওতাধীন এলাকায় এমন ঘটনা ঘটেছে।

আন্দারমানিক ইকো টুরিজম কেন্দ্রের আওতাধীন আওরাবের ভারানী এলাকায় ফরেস্ট টহল কালীন সময়ে একটি নৌকা আটক করা হয়েছে। পরে আটককৃত নৌকা আন্দারমানিক স্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটককৃত নৌকায় দুটি ককশিট পাওয়া যায় যার একটিতে বরফপূর্ণ ও অন্যটিতে কাঁটালি চিংড়ি আনুমানিক ১৫ কেজির মতো ছিলো। এছাড়া মাছ মারার ৬টি বিষের বোতল ও একটি রামদা পাওয়া যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের বনরক্ষীদের টহল কার্যক্রম চলমান থাকবে এবং বিষ দিয়ে মাছ ধরার নেক্কারজনক এমন অপতৎপরতা সাথে যে বা যাহারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। টহলকারী বনরক্ষীদের ধন্যবাদ জানিয়ে তাদেরকে নিজনিজ দায়িত্ব পালনে আরও সচেষ্ট থাকার তাগিদ দেন তিনি। তাছাড়া আটককৃত নৌকা ও অন্যান্য উপকরণ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ