সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

হতভাগ্য এক পিতার দুইটি কিডনিই বিকল, বাঁচতে চান ছোট্ট কন্যা সন্তানের জন্য

ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ

কখন যে দেখতে দেখতে পরিমল সরকার এর জীবনের ৪৪ টি বছর কেটে গিয়েছে। ঘুণাক্ষরেও টের পায়নি মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন টের পেলেন তখন তার দুটো কিডনিই বিকল হয়ে গেছে। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর প্রহর গুনছেন পরিমল। চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন, দ্রুত ডায়ালাইসিস করতে হবে কিংবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। এক্ষেত্রে দেরি করলে পরিমল মারা যেতে পারেন।

পরিমল সরকার ফরিপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের কালিতলা এলাকার মৃত সুবল চন্দ্র সরকারের ছেলে।

এমনি এক করুণ দৃশ্য দেখতে
সরেজমিনে গিয়ে জানা যায়, পরিমল সরকার ছয় ভাইদের মধ্যে ছোট। তার বড়ো তিনটি ভাই কিডনি রোগে চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। শুধুই দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে মৃত্যুর বিভীষিকা গুনছে তিনি। চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে অসুস্থতার কারণে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরইমধ্যে তার এখন বেঁচে থাকার তীব্র আকুতি। তিনি নিজের জন্য নয় তার সহধর্মিণী কানন সরকারসহ ১০ বছরের এক ছোট কন্যা সন্তানের মুখ চেয়ে বাঁচতে চান। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তার পরিবারের কিংবা স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার। তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই। চিকিৎসক জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। এই বিপুল পরিমাণ অর্থ পরিমলের পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এখন পরিমলকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা দরকার। সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা একটু সাহায্য দিয়ে এগিয়ে আসলেই তার চিকিৎসা করা সম্ভব। আপনার সহযোগিতাই হতে পারে তার জীবনের শেষ ভরসা।

পরিমল সরকার বলেন, চলতি বছরের গত জুন মাসের শেষ দিকে
অসুস্থ হয়ে পড়লে ঢাকার শ্যামলী সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে দেখালে, সেখানে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার আমাকে পরীক্ষা-নিরীক্ষা করে বলেছে দুটো কিডনিই বিকল হয়ে গেছে। এরআগে ধার দিনা হয়ে চিকিৎসা হয়েছি। এখন টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে দিন দিন শারীরিক অবস্থা অবনতি হচ্ছে।
আমি মারা গেলে আমার ছোট একটি কন্যা সন্তান এতিম হয়ে যাবে। তখন ওরা কি খাবে কি করবে? সমাজের ধনী ব্যক্তিদের কাছে আমার আকুল আবেদন আমার ছোট্ট সন্তানটির কথা চিন্তা করে হলেও আমাকে একটু সাহায্য করুন সবাই।

পরিমল সরকারের স্ত্রী কানন সরকার বলেন, আমাদের সহায় সম্বল বলতে তেমন কিছু নেই। এই মুহূর্তে আমার স্বামীর চিকিৎসা করানো সম্ভব নয়। স্বামীকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য কামনা করছি।

পরিমলকে আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুন:
(পরিমল সরকার)
সোনালী ব্যাংক পিএলসি, কানাইপুর শাখা, ফরিদপুর,
হিসাব নম্বর:-২০১৮০০১০৩৭১৩৩।
📱বিকাশ (পার্সোনাল নম্বর):- ০১৭৩৯-৩৬০২৮৬।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ