মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবসের প্রস্তুতি উপলক্ষে সীতাকুণ্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইমুল হাকিম চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাইমুল হাকিম চট্টগ্রাম।

আগামী ৫ আগষ্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে সীতাকুণ্ডতে আয়োজিত কর্মসূচিকে সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২ আগষ্ট শনিবার সকালে ফৌজদারহাট ষ্টেশনস্থ আসলাম চৌধুরী বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু’র যৌথ সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘জুলাই বিপ্লব’ শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক।”আজকে কেউ কেউ বৈষম্যবিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করেছেন।

কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছে কারা তা জাতি জানেন। এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে সকল এক সাথে কাজ করতে হবে, যদি রাষ্ট্র মেরামত করা না হয় তাহলে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।
বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ বাংলাদেশের অর্থনীতি তলানিতে। তাই রাষ্ট্রের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অতীতের ন্যায় প্রস্তুুত থাকার আহ্বান জনান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যূগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল,দিদারুল ইসলাম মাহমুদ,চট্টহ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন,আলহাজ্ব কামাল উদ্দিন,আবুল বশর ভুইয়া,নুরুল আনোয়ার,শামসুল আলম আজাদ কাউন্সিলর,নুরুদ্দিন জাহাঙ্গীর,মুক্তিযোদ্ধা আবুল মনসুর,এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ন নাটু,নার্গিস আক্তার,এ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী,রবিউল হক,আরঙ্গজেব মোস্তফা,ফজলুল করিম চৌধুরী,সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার,মোঃ লোকমান,মোঃ বেলাল,মাওলানা ইসমাইল,মোঃ নাছিম,আব্দুল হান্নান,মাসুদা আক্তার,আবু সালেক,অমলেন্দ কনক,জিয়া উদ্দিন,আলাউদ্দিন মনি,হেলাল উদ্দিন বাবর,মামুন রেজা, কাজী সেলিম,কোরবান আলী সাহেদ,ইসমাইল হোসেন,রিফাত,ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী,মোঃ জাহাঙ্গীর,খ ম নাজিম উদ্দিন,জাফর আহমেদ ভুইয়া,আলাউদ্দিন মাসুম,আইনুল কামাল,আকবর হোসেন,সরোয়ার কামাল,আবুল কালাম আজাদ,মোঃ রাশেল,সালামত উল্লাহ,ইদ্রিস মিয়া,ইদ্রিছ মনি,সাহাবুদ্দিন,নাজিমুদ্দোলা,শেখ সাহাবুদ্দিন,নবী চৌধুরী,মুক্তিযোদ্ধা মহরম আলী,আবুল কাশেম,জাহেদুল হাসান,নুরুল আবসার,নুরুল আলম বাবুল,নুর মোস্তাফা,জামশেদুল, আলাউদ্দিন,সাজ্জাদ হোসেন রফিক,আবু বক্কর প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ