বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামে এক জনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সরাইগাছি -নিতপুর রাস্তার কালিনগর গ্রামের কাছে ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার কালীনগর গ্রামের মৃত্যু মুরাদ বাক্সের ছেলে। জানা গেছে, আশরাফ আলী সারাইগাছি মোড় থেকে পায়ে হেটে কালিনগর গ্রামে তার নিজ বাড়িতে আসছিলেন। তিনি ওই গ্রামের পাশে ব্রিজের কাছে পৌঁছলে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ