নিজস্ব প্রতিবেদক।
স্বর্গীয় সতিন্দ্র লাল দাশের সহধর্মীনি ও রাউজান পৌরসভা ২০২১ নির্বাচনের সাবেক স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট্য ব্যবসায়ি ও সমাজ সেবক বিকাশ দাশ গুপ্তের মাতা রেভা দাশের ৩য় তম মৃত্যু বার্ষিকী তাঁর নিজ বাসভবন রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছেমরী সওদাগরের বাড়িতে বিভিন্ন মাঙ্গঁলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৯ এপ্রিল ২০২৬ রোজঃ রবিবার সকাল ৮ ঘটিকা থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টান শুরু হয়ে দুপুরের দিকে অনুষ্টান সমাপ্তি হয়। অনুষ্টান শেষে সকলের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয় এবং উপস্তিত সকলে প্রয়াতা রেভা দাশ এর আত্মার চির শান্তি কামনা করেন। তাঁর ছেলে বিকাশ দাশ গুপ্ত থেকে যানাযায় আজও সনাতন ধর্মাবলম্বীদের বড় উংসব অক্ষয় তিথি উপলক্ষেও মাঙ্গঁলিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। প্রয়াতা রেভা দাশ গত ১৯/০৪/২০২৩ ইং তারিখে চট্টগ্রাম গ্রামের একটি হসপিটাল শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৭৭ বছর।