
শাহব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ১নং ওয়ার্ডে বৈশাখী মেলার নাম ভাঙিয়ে আগামী ১৬ ও ১৭ তারিখ দুইদিনব্যাপী একটি অনুমোদনহীন “বলি খেলা” আয়োজনের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, মেলা আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আগেভাগেই প্রায় ছয় লক্ষ টাকার বিনিময়ে “জোয়ার আসর” বসানোর জন্য অন্য একটি পক্ষের কাছে এই আয়োজন বিক্রি করে দিয়েছেন।
এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন—মেলা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা, ইমতিয়াজ আহমেদ, রবিউল আলম এবং তার সহযোগী রবিউল আলম (টু)। এছাড়াও স্থানীয়ভাবে আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে পরিচিত সরোয়ার কামাল, নুরুল আফসার এবং এনায়েতুল্লাহ বাবুলের নামও আলোচনায় এসেছে।
স্থানীয় সচেতন মহল ও শিক্ষিত ব্যক্তিরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কক্সবাজার ইতোমধ্যেই মাদক, বিশেষ করে ইয়াবা এবং অনলাইন জুয়ার মতো অপরাধে আক্রান্ত। এর মধ্যে আবার বৈশাখী মেলার মতো সাংস্কৃতিক আয়োজনের নাম ব্যবহার করে এ ধরনের অবৈধ ও বিতর্কিত কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দুঃখজনক।
তাদের মতে, এসব কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আরও বিপথে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়াচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।