
মনির হোসেন (বাবলু),স্টাপ রিপোর্টার:- নোয়াখালী, চাটখিল।
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ দেশের প্রায় ১২টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এর ফলে কয়েক লাখ মানুষ পানিতে ঘর বন্ধি হয়ে গেছে, অনেকেই হারিয়েছেন তাদের বাসস্থান, যার ফলে তাদের নিরাপদ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে, বন্যা কবলিত এসব মানুষ কে বাচাঁতে ও তাদের খাদ্য বস্ত্র ও বাস্থানের যোগান দিতে অনেক মানবিক সংঘঠন ও স্বেচ্ছাসেবী দল কাজ করছে, তারই পরিপ্রেক্ষিতে ৮নং করপাড়া ইউনিয়নের শ্যামপুর অজি বাড়ি সংলগ্ন স্বেচ্ছাসেবী দল সৃজনশীল ঐক্য ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ও উক্ত এলাকার প্রবাসিদের অর্থায়নে বন্যা কবলিত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ খাবার পানি ও ত্রান সামগ্রী বিতরন করা হয়, এ সময় ত্রান সামগ্রী হিসেবে ছিল- চাউল(৫),আলু(২),পেঁয়াজ(২),লবন(১),মূড়ি(১),তেল(২লি),মসুর ডাল(২),সাঁকু(২),চা-পাতা ও নাটি বিস্কুট (১-প্যাকেট)।