বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বোয়ালখালীতে পৌর যুবলীগ নেতা দেলোয়ার হোসেনকে মুরাদ মুন্সির হাটে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে অভিযান চালিয়ে বোয়ালখালী পৌর যুবলীগ নেতা মো.দেলোয়ার হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পৌরসভার মুরাদ মুন্সির হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আব্বাস আলী বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সে পৌরসভার যুবলীগের যুগ্ম আহবায়ক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ