বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শরণখোলায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মোঃ আব্দুর রহিম, শরণখোলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, শরণখোলা প্রতিনিধি :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল হাওলাদারের স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূ মহিমা বেগমের (২৫) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা যায়, রাতিয়া রাজাপুর গ্রামের রুহুল পহলানের পুত্রবধূ মহিমা বেগমের মৃতদেহ বুধবার ভোরে গ্রামের পুকুর থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।নিহতের শ্বশুর রুহুল পহলান থেকে জানান, ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে। নিহতের মাতা মিনারা বেগম বলেন, শ্বশুর শ্বাশুড়ি নির্যাতন করে তার কন্যাকে মেরে ফেলেছে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসফাক বলেন, বুধবার সকাল ৮ঃ৪০ মিনিটে মহিমা বেগমকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।শরণখোলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় একটা অপমৃত্যু রেকর্ড করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ