
মোহাম্মদ নুরুন্নবী শহর প্রতিনিধি।
একটি বাবাহারা মেয়ের অসহায় আকুতি। তাসমিয়া তিন বছড় বয়সে বাবাকে হারায়।এরপর তার মা একাই বড় করে তোলে তাসমিয়াকে । এখন সেই তাসমিয়াও বাবার পথ ধরে মৃত্যুর দুয়ারে।
গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জানা যায় তাসমিয়া ক্যান্সার এ আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। মেয়েটা প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে টিকে আছে। ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে মেরুদন্ডের হাড়ে ক্যান্সার ছড়িয়ে গেছে।
ও পুরোপুরি সুস্থ হতে পারে। তবে চিকিৎসা খুবই ব্যায়বহুল। টাকার অভাবে চিকিৎসা এখন বন্ধ এবং তার অবস্থা খুবই খারাপ। তাই চিকিৎসার জন্য ডোনেশন / সাহায্য চাচ্ছি। যে যা পারেন একটু সাহায্য করবেন প্লিজ।( যাকাত ও দিতে পারেন চাইলে, ও যাকাতের যোগ্য)। কেউ চাইলে ডাইরেক্টলি হাসপাতালে এসে কেমো কিনে দিয়ে যেতে পারেন। মেয়েটা যে কতটা কষ্ট পাচ্ছে তা বলে বোঝানো সম্ভব না।
তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। তাসমিয়ার চিকিৎসায় পুরো পরিবার আজ নিস্ব। তাই আজ আপনাদের কাছে হাত পাতা।
যার পক্ষে যা সম্ভব তা দিয়েই চিকিৎসায় সহায়তা করার বিনীত অনুরোধ।
( বিকাশ) : 01707164033 পারসোনাল
( নগদ) : 01707164033 পারসোনাল
সকলে দোয়া করবেন যেনো ও সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমাদের সবার মাঝে ফিরে আসে।