
মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বাদে আছর বোয়ালখালী উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হলেন ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’কে কমিটি অনুমোদন করায় বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলমের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শওকত আলম ও সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহসিন খান তরুণ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, জয়নাল আবেদীন, পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিক, সহ দপ্তর সম্পাদক এমএন করিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ লোকমান, যুগ্ম আহবায়ক ইমরানুল হক জিকু, বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, পৌরসভা শ্রমিক দলের সভাপতি কপিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুল হক, সিনিয়র সহসভাপতি মোঃ লোকমান, সাংগঠনিক সম্পাদক দুলাল, হায়দার হোসেন মান্না, মোঃ মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য মোঃ খালেক, ফরিদ, বোয়ালখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ বাবর উদ্দিন, জুয়েল মহিউদ্দিন জনি, আয়ুব আলী মেম্বার, হোসেন, মোঃ সাহাদাত, ইকবাল, সোহেল, আনোয়ার হোসেন ভোলা, জাহাঙ্গীর, আবছার, ইসমাইল, উপজেলার তরুণ দলের আহবায়ক মোঃ কবির, পৌর তরুণ দলের সদস্য সচিব আবু তালেব, জিয়াউর রহমান, ছাত্রদলের নেতা জিসান, সাকিব সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।