
জয়পুরহাট প্রতিনিধি
মোঃ ফজলুর রহমান (সুইট)
জয়পুরহাটের কালাই উপজেলার পৌরসভা ঠুসিগাড়ি এলাকায় বালুবাহি ড্রাম ট্রাক ও রডবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রডবাহি ট্রাকের ড্রাইভার জয়পুরহাট সদর উপজেলার এনামুল (৪০) ঘটনা স্হলে নিহত হন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে বলে জানা যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের ভিতর আটকে থাকা মৃতদেহ উদ্ধার করে।
এলাকা বাসি মোঃবলু মিয়া বলেন বলেন সকালে ঘনো কুয়ারা মধ্য বিকট শব্দ শুনতে পাই এসে দেখি দুইটি ট্রাক এক্সিডেন্ট করেছে এবং ভিতরে একজন আটকে আছে আর রক্ত নিচে ছড়ে রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বালুবাহি ড্রাম ট্রাক এবং রোডবাহি ট্রাকের সংঘর্ষে রোড বাহি ট্রাকের ড্রাইভার জয়পুরহাট সদর উপজেলার এনামুল হক নিহত হয়।ধারণা করছি এ ঘটনায় আরো দুই একজন আহত আছে তবে তাদের ঘটনা স্হলে পাওয়া যায় নি।চিকিৎসার জন্য অন্যত্র যেতে পারে।