
মোহাম্মদ নুরনবী শহর প্রতিনিধি।
কক্সবাজার খুরুশকুলে পুরাতন ব্রীজ সংলগ্ন এলাকায় ইজি বাইক চালক আবুল কালাম আজাদের মরাদেহ উদ্ধার করেছে।
২৯/০১/২৫ সকাল বুধবার মাঝিরঘাট ব্রিজ সংলগ্ন সড়কের পশ্চিম পাশে নালাই ইজি বাইক চালক আবুল কালাম আজাদের মৃতদেহ উদ্ধার হল করা হয় ।কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।
নিহত আবুল কালাম আজাদ কক্সবাজার সদর খুরুশকুলে ইউনিয়নের ফকির পাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আমানুল্লাহ ছেলে বলে জানা গেছে।নিহত আবুল কালাম আজাদ
স্থানীয় বাসিন্দাদের বক্তব্যতে
জানা গেছে যে, খুরুশকুলে বাড়া করা ইজি বাইক চালাতেন ।ঘটনার বিষয়ে নিহতের স্বজনেরা বলেন, সম্প্রতি কক্সবাজারের টেকপাড়া এলাকার ছুরুত আলমের মালিকানাধীন টমটম গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরি হয়। সে ইজিবাইক চুরির ঘটনায় নিহত আবুল কালাম জড়িত বলে অভিযোগ তোলা হয়।সে গাড়ি চুরির সন্দেহে আবুল কালামের গাড়ির মালিক ও গ্যারেজ কর্তৃপক্ষ তার বাড়িতে এসে হুমকি দিয়ে যায়।সে ঘটনার সূত্র ধরে হত্যাকান্ড সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন নিহতের স্বজনেরা।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইলিয়াস খান জানান, কক্সবাজারের মাঝিরঘাটস্হ আল্লাহ ওয়ালা হ্যাচারির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্বার করা হয়। এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে পৌরসভার টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাফর (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। আটকৃত জাফর নিহত আমানুল হকের ইজিবাইকের মালিক, এবং এ ঘটনায় জড়িত অনান্য আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।তিনি আরও বলেন,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সে তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত আঘাতের চিহ্ন বলা যাবে।তবে প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।