বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

রামগঞ্জে আ’লীগ নেতা রাকিবুল হাসান মাসুদ গ্রেফতার। বিচারের দাবিতে জনতার বিক্ষোভ।

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া,

লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসন মাসুদকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গতকাল ২৭ জানুয়ারি উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার। আজ ২৮ জানুয়ারী দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে তাকে জেলা হাজতে প্রেরণ কালে মাসুদ ” জয় বাংলা” শ্লোগান দিলে উত্তেজিত জনতা থানা এলাকায় তার বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বেশ কয়েকজনের সাথে বাক-বিতণ্ডায় জড়ান মাসুদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ