জামালপুর প্রতিনিধ মোঃ লিটন রাজ।
মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ জামালপুরে ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন পরিদর্শন করেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম ব্র্যাক স্কিল ডেভেলপম্যান্ট প্রোগ্রাম এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন জামালপুর জেলায় ব্র্যাক অসহায় দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এটা জামালপুরবাসির বেকারত্ব দুরিকরণে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে। অন্যদিকে আয়েশা আবেদ ফাউন্ডেশন পরিদর্শন করে কাজের গুনগতমানেরও ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শন কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাসিবুর রহমান, ময়মনসিংহ এরিয়ার এলাকা ব্যবস্থাপক মো: মফিজুর রহমান, জামালপুর জেলার ব্র্যাক জেলা সমন্বয়ক আহম্মেদ ওমর ফারুক, ময়মনসিংহ বিভাগের
সেক্টর স্পেশালিষ্ট মো: সারোয়ার কবির, জেলা ব্যবস্থাপক আফসানা ইসলাম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক প্রমুখ।