
মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ইনতেফা বালাইনাশক কোম্পানি কর্তৃক সারা দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা টেরিটোরিতে গতকাল ১৯ আগষ্ট সোমবার ব্রহ্মরাজপুরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। উক্ত গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেহা বালাই নাশক কোম্পানির খুলনা বিভাগীয় এরিয়া ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশক ও মেসার্স মায়েরদোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মোখলেছুর রহমান,কোম্পানির এরিয়া ম্যানেজার এম এ মামুন, ফিল্ড অফিসার মো: জাকির হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।