দৈনিক আলোর বাংলাদেশ।
প্রিয় দেশবাসী আসসালামু ওয়ালাইকুম দৈনিক আলোর বাংলাদেশ পত্রিকা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে আরো জানাচ্ছি "দৈনিক আলোর বাংলাদেশ" পত্রিকাটি এক ঝাক তরুন সৎ, সাহসী, অভিজ্ঞ সংবাদ কর্মীর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
নতুন বছরে নতুন উদ্যমে আরো নতুনত্ব নিয়ে আপনাদের চতুর পার্শ্বের নানা ঘটনা তথা,- অনিয়ম-ঘূষ-দূর্নীতি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, উচ্ছাস-অগ্রগতী, উন্নয়ন, সমস্যা, শিল্প, কৃষি, বানিজ্য, স্বাস্থ্য-চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, অর্থিনীতি, রাজনীতি, সমাজনীতিসহ নানা বিষয়গুলো তুলে ধরতে আমরা বদ্ধ পরিকর।
বিগত বছরের আনন্দ- বেদনা, সুখ-দুঃখ যেভাবে ভাগাভাগি করে নিয়েছি তেমনি নতুন বছরেও তার ব্যপ্তয় ঘটবেনা। বিগত দিনগুলোতে আপনারা আমাদের পত্রিকাটির পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও আপনারা "দৈনিক আলোর বাংলাদেশ" পত্রিকা পাশে থেকে সহযোগীতা করবেন সেই প্রত্যাশা করছি।
নতুন বছর মানে নতুন কিছু, আমাদের প্রতিটি বছরে’ই সুখঃ ও দুঃখ মিলিয়েই কাটিয়ে থাকি। হ্যাপি নিউ ইয়ার মূলত সারা বিশ্বে পালন করা হয়, বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আমরা প্রতিবছরের ১লা পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ পালন করি। দুর্ভাগ্যবসত কারনে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের জুলাইয়ের হত্যাকাণ্ড। আমাদের "দৈনিক আলোর বাংলাদেশ" পত্রিকাটিও বেদনা দায়ক ও স্বজন হারা ঘটনা প্রচার করতে হয়েছে।
আগামী বছরগুলোতে যেন ভালো সংবাদ পরিবেশনে আপনাদের পাশে থাকতে পারি তা প্রত্যাশা করছি।
দেশবাসীকে আবারো "দৈনিক আলোর বাংলাদেশ" পত্রিকা পরিবারের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
মোঃ রুবেল হোসেন
প্রকাশক ও সম্পাদক-
দৈনিক আলোর বাংলাদেশ পত্রিকা।