শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ঘরের সিঁধ কেটে টাকা-স্বর্ণালংকার চুরি লক্ষ্মীপুরে খাবার খেয়ে অচেতন পরিবারের ৩ সদস্য

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া,

লক্ষ্মীপুরে রাতের খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের ৩ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল সিঁধ কেটে ঘরে ঢুকে ২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও একটি মোবাইলসেট নিয়ে যায়। এর আগে কোন একসময় ঘরে ঢুকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয় চোর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ব্যাংক কর্মমর্তা সৌরভ চন্দ্র নাথ সদর মডেল থানায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১ টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে রাম কিশোর বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

অসুস্থরা হলেন শংকর দেবনাথ, তার স্ত্রী স্বপ্না রাণী নাথ ও পূত্রবধূ তমা রাণী নাথ। তাদেরকে বাড়িতে রেখা চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ