আবু সাঈদ রেশাদ।
বরিশালে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন বিএমপি কমিশনার।
নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন কে কেন্দ্র করে আজ ৩১ শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ বেলা ১৪:০০ টায় বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।