বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

চৌগাছায় ৩দিন ব্যাপী কৃষিমেলা-২০২৪ উদ্বোধন–

মোঃ আসিফ ইকবাল যশোর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল
যশোর প্রতিনিধি

চৌগাছায় আজ থেকে ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে।উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সুস্মিতা সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলার কৃষি কর্মকর্তা জনাব রইস উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা,কৃষি উদ্যোক্তা ও সাধারণ জনগণ।
মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষিপ্রযুক্তি,উন্নত বীজ,সার ও কৃষিযন্ত্রপাতি প্রদর্শন করা হয়।এছাড়াও উন্নত মানের বিভিন্ন জাতের ফসলাদিও প্রদর্শন করা হয়।
মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল,কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত করা এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। কৃষি বিভাগের উদ্যোগে মেলা সফলভাবে সম্পন্ন হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ