
উসমান গনি স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসৃচি ও বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৭/১২ /২০২৪ ইং রোজ শুক্রবার
বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে, উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও
গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ সাখাওয়াত হোসেন সবুজ।
উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্রীপুর ও পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোঃ খোকন প্রধান।
আরো উপস্থিত ছিলেন মোঃ হান্নান মিয়া সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী খোকন প্রধান।