
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)।
ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ আরিফের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় হাসপাতালের তিন তলার একটি নির্জন কক্ষে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত আরিফকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা।
ঘটনার বিবরণ: ভুক্তভোগী নারী জানান, সকালে তিনি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। এ সময় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ আরিফ তাকে নানাভাবে ভুল বুঝিয়ে হাসপাতালের তিন তলার একটি নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে রুমের দরজা বন্ধ করে ভুক্তভোগীর হাত, পা ও মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের পর ওই নারী দৌড়ে নিচে নেমে আসেন এবং আর্তচিৎকার করে বলতে থাকেন, “আমাকে বাঁচান, আমাকে ধর্ষণ করা হয়েছে।” তার চিৎকার শুনে সাধারণ মানুষ ও হাসপাতালের কর্মীরা দ্রুত তিন তলার ওই রুমে গিয়ে আলামতসহ অভিযুক্ত আরিফকে আটক করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরিফ তার অপরাধের কথা স্বীকার করে বলেন আমার মাথা ঠিক ছিলো না এর আগে ও ভোলায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীর স্বজন কে ধর্ষনের অভিযোগ উঠেছিল এম্বুলেন্স ড্রাইভার এর বিরুদ্ধে।