
মো: তাজুল ইসলাম,
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাবে, সেখানে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নদী ও খালগুলো ভরাট করে রাস্তা করে মাটি কাটার ডেম্পার নিয়ে গেছে আমরা সেগুলো অপেন করে দিয়েছি। সেখানে পানির প্রবাহ করতেছে।
যেখানে অবৈধভাবে মাটি কাটা হবে টপসয়েল হবে সেখানে আমার ম্যাজিস্ট্রেস্ট অভিযান পরিচালনা করবে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের আরো বলেন, যারা মাটি কাটছে তারা এলাকার মানুষ আমাদের অভিযান চলবে। আমরা সোস্যাল মোমেন্ট তৈরি করতে হবে। যারা এইসব অপরাধীর সাথে জড়িত তাদেরকে সমাজের সাথে ডিস্টেন্ট তৈরি করতে হবে এবং সামাজিক আন্দোলন তৈরি করতে হবে।