রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কে রামপাল উপজেলা প্রশাসনের সংবর্ধনা

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার(বাগেরহাট)।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার(বাগেরহাট)।

নবগঠিত বিএনপি সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম রামপালে আগমন করলে তাকে এ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপমন্ত্রী কে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে রামপাল উপজেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন তিনি। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ