মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিরলে শ্রী শ্রী ভাঙ্গি ঠাকুর হরিমন্দির এর জমিতে থাকা বীজতলা কীটনাশক প্রয়োগে ক্ষতিসাধনের অভিযোগ

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরলে শ্রী শ্রী ভাঙ্গি ঠাকুর হরিমন্দির এর জমিতে থাকা বীজতলা কীটনাশক প্রয়োগে ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে।

‎বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত নরেন চন্দ্র রায় এর ছেলে শ্রী শ্রী ভাঙ্গি ঠাকুর হরিমন্দির এর সভাপতি রজেন চন্দ্র রায় (৪৫) জানান, হরিমন্দিরের নামীয় সম্পত্তি যা আমিসহ উক্ত মন্দিরের সদস্যগণ ফসলাদি রোপন করে উক্ত ফসল বিক্রয় করে বিক্রিত টাকা দিয়ে পুজা অর্চনা করে থাকি। চলতি মৌসুমে আমরা উক্ত মন্দিরের সম্পত্তিতে ধানের চাষ করার জন্য ৩৫ কেজি বিআর ৮৮ জাতের ধানের বীজ ফেলে পরিচর্যা করে আসাকালীন ০৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা অনুমান ০৬ টায় আমি সহ উক্ত মন্দিরের সদস্যগণ ধানের বীজতলার পরিচর্যা করে নিজ নিজ বাড়ীতে যাই। গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল অনুমান ০৭ টায় উক্ত কমিটির সদস্যগণ উক্ত ধানের বীজ তলার পার্শ্বে দিয়ে যাওয়ার সময় আগাছা দমন কীটনাশক ঔষধ দ্বারা উক্ত বীজতলা নষ্ট করা করে দেয়া হয়েছে দেখতে পেয়ে আমাকে সংবাদ দিলে কে বা কাহারা পূর্ব শত্রুতাবশতঃ উক্ত ধানের বীজ তলায় আগাছা দমন কীটনাশক স্প্রে করে ধানের চারাগুলি নষ্ট করে দিয়ে আমাদের অনুমান চার হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ