মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ আটক ১

মো: তাজুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মো: তাজুল ইসলাম,
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের দোকানে পিস্তলের ম্যাগজিন ও ২টি গুলিসহ ১টি শটগানসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে
উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এ অভিযান পরিচালনা করে দোকান মালিক
মো.সাইফুল আলমকে আটক করে বোয়ালখালী থানায় সোর্পদ করা হয়েছে।
মো: সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ৪৮ এডি রেজিমেন্টের মেজর মো. নাজমুশ শাহাদাতের নেতৃত্বে টাস্ক ফোর্স-২
কধুরখীল চৌধুরী হাটের সাইফুল আলমের গ্যাস সিলিন্ডারের দোকানে তল্লাশি চালিয়ে গুলি ও
শটগান জব্দ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটককৃত সাইফুলের
বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ