রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

কটিয়াদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ভিডিও ছড়ানো ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রিপন মিয়া। দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করে আসছেন তিনি। কিন্তু সম্প্রতি একই ইউনিয়নের আশিক নামে এক যুবক জেলা সদরে তাকে কৌশলে ফোন দিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেয় এমন অভিযোগ করেন ইউপি সদস্য। তিনি আরও দাবি করেন তাকে আরও টাকা দেওয়ার জন্য পরিবারের মুঠোফোনে হুমকি প্রদান করে। এ নিয়ে আদালতে মামলা দায়ের করেছেন এই ইউপি সদস্য।

ইউপি সদস্য দাবি করেন, তাকে কৌশলে আটকিয়ে ভিডিও ধারন করে ফেসবুকে ছড়িয়ে দেয় আশিক।
আর এর প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১১ টার দিকে ভুক্তভোগী ইউপি সদস্য রিপন মেম্বারের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় তিনি মিথ্যা অপপ্রচার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।

মোঃ আলমগীর
কটিয়াদি কিশোরগঞ্জ প্রতিনিধি:

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ