
বোয়ালখালী প্রতিনিধিঃ
বিশিষ্ট বুদ্ধ কীর্তন শিল্পী, নাট্যভিনেতা, ফুটবলার ও সমাজ হিতৈষী বিশ্বনাথ বড়ুয়ার প্রয়াণত্তোর এক স্মৃতিচারণ সভা ও অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান ২ ফেব্রুয়ারী বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী মুকুটনাইট গ্রামের প্রয়াতের বসত ভিটে আঙ্গিনায় অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন – বাংলাদেশ পুর্ণাচার ভিক্ষু সংসদের সাধারন সম্পাদক ভদন্ত শরণসেন মহাস্থবির। এতে আশির্বাদক ছিলেন – বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমদর্শী মহাস্থবিরের উদ্বোধন দেশনায় এতে আশির্বাদক ও ধর্মদেশক ছিলেন- ভদন্ত আর্য্যশ্রী মহাথের, ভদন্ত জিনানন্দ মহাস্থবির, ভদন্ত শুভানন্দ থেরো, ভদন্ত এম প্রজ্ঞামিত্র থেরো, ভদন্ত জয়সেন ভিক্ষু, ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু। উপাসক রুনু বিকাশ বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় ও সমাজকর্মী রাসেল বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় প্রয়াতের বর্ণাঢ়্য জীবনের উপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত ওসি শ্যামল বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, শিক্ষক প্রতাপ বড়ুয়া, মুকুটনাইট ধাতুচৈত্য বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অরুপম বড়ুয়া অরুপ, সমাজ সেবক হিমেল,সমাজসেবক বিবেকানন্দ, অশোক বড়ুয়া বাবু, বাবু আশিষ, তাপস বড়ুয়াসহ বিভিন্ন সমাজ-সংগঠক নেতৃবৃন্দ। উল্লেখ্য বিশ্বনাথ বড়ুয়া ১ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্য কালে তিনি স্ত্রী, ৩ পুত্র,১ কন্যা,নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সভাশেষে স্থানীয় শ্মশানে তাঁর অনিত্যগাঁথা উচ্চারণের মাধ্যমে দাহ কার্য সম্পাদন করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারী দুপুরে তাঁর পারলৌকিক নির্বাণ সুখ কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতি ভোজনের আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য পারিবারিক ভাবে আহবান জানানো হয়েছে।