বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বোয়ালখালীতে হযরত সৈয়দ মা‘রূফ ও সৈয়দ কুতুব (রহ.)-এর বার্ষিক ফাতেহা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী হাওলা শরীফে আগামী সোমবার হযরত সৈয়দ মা‘রূফ (রহ.) ও হযরত সৈয়দ কুতুব (রহ.)-এর বার্ষিক ফাতেহা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১৩ শাবান ১৪৪৭ হিজরি, ১৯ মাঘ ১৪৩২ বাংলা, মোতাবেক ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রোজ সোমবার আশেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মিলন মেলার অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ও রাসূলগণ, আওলাদে রাসূল, সাহাবায়ে কিরাম, আশেকে রাসুলগণসহ হযরত সৈয়দ মা‘রূফ (রহ.) ও হযরত সৈয়দ কুতুব (রহ.)-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

বাদে এশা দোয়া ও মোনাজাত শেষে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উন্মুক্ত তবররক বিতরণ করা হবে।

ফাতেহা ও দোয়া মাহফিলটি এস. এম. সাহাব উদ্দীনের বাড়ি, আকুবদণ্ডী, হাওলা শরীফ, বোয়ালখালী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসলমান ও আশেকানে আহলে বাইতকে উক্ত মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও বরকত হাসিল করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

নিবেদক- হাজী সৈয়দ মোহাম্মদ সাহাব উদ্দীন ও আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফরিদ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ