বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণায় অলি” বলেছিলেন (উই রিভল্ট) জামায়াত

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম বাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষনা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিল (ইউ রিভল্ট) তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সোমবার ২ই ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বন্দর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়তের আমির বলেন চট্টগ্রাম মহানগরী শুধু বন্দরনগরী নয় এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধে রাজধানী।

চট্টগ্রামবাসী আপনাদেরকে স্যালুট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন , তিনি বলেন কেন তিনি অলি আজ আক্ষেপ করে বলেন আমি লড়াই করেছি রণক্ষণে আমি জাতীয়বাদী দল গঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলাম জিয়াউর রহমানের পরে , তিনি বলেন আমি এখন বিএনপিতে নেই , থাকতে পারেনি কারণ এটি জিয়াউর রহমানের বিএনপি নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন অতীতের কাসুন্দি টেনে জাতিকে বিভক্ত করতে দেওয়া হবে না। ধর্মে বর্ণে আর কোন ভেদা বেদ আমরা চাই না। সব ধর্মের মানুষ মিলে আমরা এ দেশকে ফুলের বাগানের মতো সাজাতে চাই। সবার জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষ করে মা ও বোনদের জন্য চলাচল এবং কর্মস্থানে সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদার মাথার উপরে তুলে রাখবো ইনশাআল্লাহ। এ সময় চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভার দলের প্রধান ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম ১০ চট্টগ্রাম ৯ চট্টগ্রাম ১১ ও খাগড়াছড়ি আসনের জমাতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা এবং চট্টগ্রাম ৮ আসনে ভোটারের শরিক দল এনসিপির প্রার্থীদের হাতে শাপলা কলি তুলে দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ