শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

কক্সবাজার পেকুয়া চৌমুহনী মেডিকেল সেন্টার হাসপাতালে স্বাস্থ্য সেবায় এক মানবিক ডাক্তার

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি

কক্সবাজার পেকুয়া চিকিৎসা সেবায় এক মানবিক অবদান রেখেছেন , পেকুয়া মেডিকেল সেন্টার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক এর ডাক্তার এম এ মনসুর , এমবিবিএস (সিওমেক) বিসিএস ( স্বাস্থ্য) সিসিডি বারডেম , ডিএলও (নাক, কান ও গলা) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার এম এ মনসুর পেকুয়া মেডিকেল সেন্টার হাসপাতালে রোগী দেখেন প্রতি শুক্রবার শনিবার ও মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। ডাক্তার এম এ মনসুর সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, একজন ডাক্তারের জীবন একদিকে সম্মান ও সেবার প্রতীক , অন্যদিকে তেমনি এটি অত্যন্ত চ্যালেঞ্জিং , যেখানে দীর্ঘ পড়াশোনা , কঠোর পরিশ্রম , অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং রোগীর জীবনের ঝুকি থাকে। তবে এটি গভীর ভাবে ফলপ্রসু কারণ আমরা মানুষের জীবন বাচাঁনো ও সুস্থ রাখার মত মহৎ কাজে ব্যস্ত থাকি। যা আমাদের সমাজে বিশেষ মর্যাদা দেয়। আমাদের দিন কাটে রোগী দেখা। জরুরি অবস্থা সামাল দেওয়া এবং নিরন্তর পড়াশুনোর মাধ্যমে , যা আমাদের পেশা এবং জীবনযাত্রাকে একটি বিশেষ ছাঁচে ফেলে।

তিনি আরো বলেন এই পেকুয়া চৌমুহনী এলাকাটি চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণের কিছু অংশ এবং কক্সবাজার পেকুয়া, কুতুবদিয়া, মগনামা নিয়ে গঠিত।

এই এলাকার লোকজন বেশিরভাগই লবণ চাষের উপর নির্ভরশীল। লবণের ন্যায্য মূল্য না থাকায় এই এলাকার মানুষ আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। আয়ের তুলনায় ব্যয় বেশি হাওয়াতে এলাকার মানুষ ঠিকভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না। আমি ডাক্তার হিসেবে মানবসেবা কে প্রাধান্য দিব বেশি। কারো কাছে টাকা না থাকলেও আমি ফ্রিতে অনেক অসহায় রোগীকে চিকিৎসা সেবা দিয়েছি, সামনে আল্লাহ আমাকে হায়াতে তৈয়বা দান করলে আমি এই অসহায় গরিব মানুষদের পাশে চিকিৎসা সেবা দিয়ে ইনশাআল্লাহ থাকবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ