বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা. আবু নাছের

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ তাজুল ইসলাম,
বোয়ালখালী প্রতিনিধি:-

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী ডা. মুহাম্মদ আবু নাছের জোটের স্বার্থে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি প্রার্থীর নির্বাচনী পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনটির দায়িত্বশীল নেতারা উপস্থিত থাকলেও প্রার্থী ডা.আবু নাছের ছিলেন না।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নগর জামায়াতের আমির নজরুল ইলাম ও দক্ষিণের আমির আনোয়ারুল আলম চৌধুরী। দক্ষিণের সেক্রেটারি বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, বোয়ালখালী উপজেলার আমির খোরশেদুল আলম এবং বায়েজিদ বোস্তামি থানার আমির জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৮ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দলটির নগর কমিটির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন,দলের কেন্দ্রেীয় সিদ্ধান্তের আলোকে ও জোটের স্বার্থে এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী ডা. আবু নাছের।
ডা.আবু নাছের ঢাকায় অবস্থান করার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। আর অসুস্থ থাকায় তিনি সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল ঐক্যজোট গড়ে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে এনসিপি শুধুমাত্র একটি আসন পেয়েছিল। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের প্রার্থিতা প্রত্যাহার না করায় ক্ষুব্ধ হন এনসিপির প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফ। গত রাতে তিনি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জামায়াতের প্রার্থীর স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন।

জামায়াতের প্রার্থী ডা. আবু নাছেরের মোবাইলে কল দিলে তার স্ত্রী ডা.শাহানা বেগম শেলী বলেন,দুপুর থেকে অসুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শে তিনি মোবাইল ব্যবহার করছেন না। তিনি বিশ্রামে আছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ