রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটের রামপালে গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭তম বার্ষিক ক্রীড়া শুরু

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

বাগেরহাটের রামপালের ঐতিহ্যবাহী গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

ঐতিয্যবাহী এ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পালের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গিলাতলা আবুল কালাম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারিজাত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার পুষ্পেন সরকার, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য এম, এ সবুর রানা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ