রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ -২ দিরাই শাল্লার আসনে নির্বাচন করবেন সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী

দিরাই উপজেলা স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

দিরাই উপজেলা স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে আবারও আপনাদের পাশে থাকতে চাই। এবারই জীবনের শেষ নির্বাচন। সবাই মিলে প্রস্তুতি নিন।”
বুধবার দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা, তিনি আরও বলেন দিরাই শাল্লার মানুষ এখনও আমাকে ভালোবাসে আমার বিশ্বাস সব সময় পাশে থাকবে। সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন।

নাছির চৌধুরী বলেন, “দিরাই-শাল্লার মানুষ আমাকে অনেক ভালবাসে। আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা এক সময় আমাকে উপজেলা চেয়ারম্যান করেছেন, একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। আজ যখন চিকিৎসাধীন, তখনও আপনারা পাশে আছেন।

তিনি আরও বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। সবাই মিলে দিরাই-শাল্লা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসন উপহার দিতে চাই।

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমআর মিজান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সদস্য আব্দাই মিয়া, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ